চাকরির খবর
বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু

ছবি: সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।
যোগ্যতা ও বয়সসীমা
আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। ২০২৬ সালের ১৯ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২০ জুলাই ২০০৩ থেকে ১৯ জুলাই ২০০৮ এর মধ্যে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট)। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
উভয় ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া রেশন, পোশাক, বাসস্থান বা বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সম্পর্কিত
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভে চাকরির সুযোগ: এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ: এসকেএফ ফার্মায় নিয়োগ
আকর্ষণীয় বেতন ও নানা সুযোগ-সুবিধায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু
২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিকাশে সিনিয়র অ্যানালিস্ট পদে নিয়োগ, আবেদন চলছে ৫ এপ্রিল পর্যন্ত
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রোথ অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে।


.jpg)






